পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষনা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পানাম নগরীর প্রবেশদ্বারে একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। ২০০১ সালের পর সেই সেতুটি স্থানীয় প্রভাবশালী মহল ভেঙে ফেলে।এই সেতুটি পানাম নগরীর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করত। এ নগরীর হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য সেতুটি পুরনো আদলে দ্রুত পুননির্মাণের দাবি জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন