শিরোনাম ::
শিরোনাম ::

অসুস্থ যুবদল নেতা অলির পাশে এমপি-পুত্র সজিব

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

হার্টের গুরুতর অসুস্থতায় ভুগছেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ অলি। উন্নত চিকিৎসার জন্য হিমশিম খেতে থাকা এই তৃণমূল নেতার পাশে এসে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও তরুণ নেতা খাইরুল ইসলাম সজিব। তিনি হাফেজ অলির উন্নত চিকিৎসার যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তীব্র শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষায় হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিজের কাঁধে তুলে নেন।

এই মানবিক সহায়তার বিষয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, হাফেজ অলি কেবল আমাদের রাজনৈতিক সহযোদ্ধাই নন, তিনি আমার ছোট ভাইয়ের মতো। তার এই গুরুতর অসুস্থতার খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। একজন মানুষ এবং রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার এই কঠিন সময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।

খাইরুল ইসলাম সজিব যখন অসুস্থ হাফেজ অলির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন সেখানে আরও উপস্থিত ছিলেন— সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সালে মুছা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন এবং উপজেলা যুবদল নেতা রোকনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন