শিরোনাম ::
শিরোনাম ::

গ্যাস চুরি ও উচ্ছেদের খরচ, দুই দিকেই অপচয় সরকারি টাকার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৪টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওই কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিতাস কতৃপক্ষ জানিয়েছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় দুটি, গোলাবাড়িতে একটি এবং সোনাকালি এলাকায় একটি চুন কারখানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস চুরির মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই ৪টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাগুলো ভেঙে ফেলা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ চুন কারখানার মূলহোতারা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা তাৎক্ষণিক জেল-জরিমানা করা সম্ভব হয়নি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সোনারগাঁ শাখার ম্যানেজার সুরজিত সাহা বলেন, সরকারি সম্পদ রক্ষায় এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পালিয়ে যাওয়া মূলহোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা উপস্থিত থেকে সংযোগ বিচ্ছিন্নের কাজে সহায়তা করেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন