সোনারগাঁয়ে 'নজরুল বর্ষ ২০২৬' উদযাপিত
সোনারগাঁয়ে 'নজরুল বর্ষ ২০২৬' উদযাপিত![]() |
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবির অমর বাণী—“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—বাণীকে মূল প্রতিপাদ্য করে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য'র রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌরসভা বিএনপির শাহজাহান মেম্বার।
আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুর এবং শিল্পীদের পরিবেশনায় অডিটোরিয়ামে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।

একটি মন্তব্য পোস্ট করুন