সোনারগাঁয়ে অবহেলিত সড়ক পরিদর্শনে খাইরুল ইসলাম সজিব
সোনারগাঁয়ে অবহেলিত সড়ক পরিদর্শনে খাইরুল ইসলাম সজিব| অবহেলিত সড়ক পরিদর্শনে খাইরুল ইসলাম সজিব |
রবিবার দুপুরে তিনি পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈইনপুর ও কান্দারগাঁও এলাকার বিভিন্ন সংযোগ সড়ক ঘুরে দেখেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া এসব সড়কের বর্তমান পরিস্থিতি পরিদর্শন এবং দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব বলেন, এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। জনদুর্ভোগ কমাতে আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈইনপুর ও কান্দারগাঁও এলাকার সড়কগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আমার পিতা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সবসময় গণমানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এই অবহেলিত সড়কগুলোর টেকসই ও মানসম্মত সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা কোনো লোকদেখানো কিংবা নিম্নমানের কাজ বরদাশত করব না। কাজের গুণগত মান নিশ্চিত করে এলাকার মানুষ যাতে দীর্ঘমেয়াদি সুফল পান, সে বিষয়ে কঠোর তদারকি করা হবে।
এদিকে, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেন, সড়কগুলোর উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হলে আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈইনপুর ও কান্দারগাঁওসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন