গুপ্ত মন্তব্যের পাল্টা জবাব দিলেন জামায়াত আমীর
গুপ্ত মন্তব্যের পাল্টা জবাব দিলেন জামায়াত আমীরশনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের লংমার্চ শেষে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পাল্টা জবাব দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী কিংবা বিএনপির নাম সরাসরি উচ্চারণ না করলেও জামায়াত প্রধানের তির্যক মন্তব্য স্পষ্টতই ছিল ক্ষমতাসীনদের দিকে।
সরকারি দলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, “বর্তমানে সরকারি দলের লোকজন প্রকাশ্যে সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়েছে। চার দিন আগে ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর সোনা ছিনতাইয়ের ঘটনাটি সবার জানা। অপরাধ করার সময় বলা হয় তারা অন্য দলের, কিন্তু ধরা পড়ার পর বেরিয়ে আসে সবাই আসলে বিএনপির লোক।”
প্রকৃত ‘গুপ্ত’ কারা—তার ব্যাখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা আরও যোগ করেন, “যে নিজের আসল রাজনৈতিক পরিচয় গোপন রেখে দুর্নীতি ও অপকর্ম চালায়, সেই হলো প্রকৃত ও সবচেয়ে বড় গুপ্ত।”
এর আগে একটি রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, স্বৈরাচারী শাসনামলে একটি দল ‘গুপ্ত বেশ’ ধারণ করে রাজনীতি করেছিল, যা পরবর্তীতে তাদের দলীয় লোকেরাই স্বীকার করেছে। তিনি দেশের বর্তমান অস্থিরতার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরই মূলত চট্টগ্রামের সমাবেশ থেকে এই পাল্টা জবাব দিলেন জামায়াত আমীর।

একটি মন্তব্য পোস্ট করুন