সোনারগাঁয়ে বিভিন্ন মামলার ৩০ আসামি গ্রেফতার
সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্য পাড়ার আঃ কাদির (৪১), ভাটিবন্দরের মোছাঃ আছিয়া (৫৫) এবং শাহপুরের কাউসার (৪০)।
এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মোফাজ্জল মিয়া (ইসলামপুর), নুর হোসেন (পিরোজপুর), রুহুল আমিন (গাংকুল), সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)।
একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদকসেবীরা হলেন,তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), সাকিব খান (২৪), মমিন মিয়া (৩২), আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), সবুজ (৩১), রিপন (২৬), সাগর (৩২), নুর মোহাম্মদ (৪৬), আউয়াল (৪০), রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), অহিদ (২৯), কাউসার (২৩), কামাল (২৫), সাগর (২৫) এবং আব্দুল লতিফ (৪৫)।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন