বোরকা পরে পালানোরা দেশে ফিরতে পারবে না, সজিব
![]() |
| কাঁচপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব। |
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল ইসলাম সজিব বলেন, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলায় তারা রাজপথে থাকবেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্যের সঙ্গে দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট চক্রান্তকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
সজিব আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন পর্যন্ত ধৈর্য ধরে সাংগঠনিকভাবে কর্মসূচি পালন করছেন। তবে সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যদি মাত্র এক ঘণ্টার জন্য রাজপথে নামে, তাহলে চক্রান্তকারীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাবেশস্থল থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে কাঁচপুর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন