সরকারি কর্মচারীদের মতো নতুন বেতন স্কেলে থাকছেন শিক্ষকরা
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১ম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভোগা শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষকদের অবসর ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের অন্যান্য সমস্যারও স্থায়ী সমাধান করা হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের বিশেষভাবে স্মরণ ও সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যোগ্য ও গুণী শিক্ষকদের বাছাইয়ের জন্য ব্যাপক পরিসরে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে। যারা তাদের কর্ম ও মেধার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, তাদের যথাযথ সম্মান ও পুরস্কার দেওয়া হবে।
শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়ানোর পাশাপাশি তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকারের এসব উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন