শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৪ অবৈধ চুন কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সোনারগাঁয়ে মোবাইল কোর্টের অভিযানে চারটি অবৈধ চুন কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার পিরোজপুর, আষাঢ়িয়ার চর, প্রতাপেরচর ও ঝাউচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

অভিযানে চারটি চুন কারখানার মোট ৯টি ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। এসব কারখানায় অবৈধভাবে ব্যবহৃত মোট ১৮ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন আনুমানিক ২ লাখ ৪৮ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অভিযানে ২০ ফুট ১.৫ ইঞ্চি এমএস পাইপ জব্দ করা হয় এবং প্রায় ৩৫০ ফুট প্লাস্টিক পাইপ ঘটনাস্থলে কেটে বিনষ্ট করা হয়েছে।

তবে কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কোনো জরিমানা বা মামলা করা হয়নি। ঝাউচরের কারখানাটির সোর্স লাইন শনাক্ত করা সম্ভব না হওয়ায় সেখানে গ্যাস সংযোগ কিলিং/ক্যাপিং করা যায়নি।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন