অসহায় মানুষের পাশে ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন
![]() |
| সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মোল্লার আর্থিক সহযোগিতায় ষোলপাড়ায় উপহার সামগ্রী বিতরণ। |
শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মোল্লা। তিনি ষোলপাড়া গ্রামের সন্তান এবং সাবেক ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মরহুম আহসান আলী মোল্লার ছেলে।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লা বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যেই ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির চেষ্টা চলছে। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উপহার সামগ্রী গ্রহণ করে মঞ্জু রানী শীল এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সাধারণ মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা অনেকের জন্য সহায়ক হয়।
এলাকার মুরুব্বি নূরুল ইসলাম বলেন, সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। সামাজিক সমস্যা মোকাবিলার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
স্থানীয়দের মতে, এলাকার মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাঁদের।

একটি মন্তব্য পোস্ট করুন