শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ গ্রেফতার ৬

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি সংগ্রহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

রোববার দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

​গ্রেফতারকৃতরা হলো মোঃ পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মোঃ রোহান (২২), মোঃ ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মোঃ অন্তর (২৪)।

​পুলিশ জানায়,  সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশে একটি দল রোববার রাতে মহাসড়কে অভিযান চালায়। এসময় পুলিশ খবর পায়  ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে।  এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন