সোনারগাঁয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মেঘনাঘাট সংলগ্ন প্রতাবের চর এলাকার একটি খাবার হোটেল থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: আব্দুর রশিদ (৭০) মতলব ঠেটালিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে, মো: আল আমিন (৩৮), সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকার সাইজুদ্দিন মোল্লর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার প্রতাবের চর মেঘনাঘাট এলাকায়র আল আমিনের খাবার হোটেলের ভেতর মাদক কেনাবেচার সময় হাতেনাতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় হোটেলের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন