[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার সাংবাদিক নেতা ইকবাল মজুমদার তৌহিদের

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাহে রমজান উপলক্ষে আল ইনসাফ তওফিজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে জেলার প্রায় ৮০টি মাদ্রাসার ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত—এই দুই বিভাগের মোট ৪০ জন বিজয়ীকে (প্রতি বিভাগে ২০ জন করে) ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৫ জন বিশিষ্ট বিচারক পুরো প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মো. ইকবাল মজুমদার তৌহিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সামাজিক সংগঠন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মো. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মজুমদার তৌহিদ উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান। তিনি ভবিষ্যতে আলেম-ওলামাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাজহারুল ইসলাম, দেশ রূপান্তরের প্রতিনিধি রবিউল হুসাইন এবং কালবেলার প্রতিনিধি রুবেল মিয়া। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা কামাল হোসেন। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোফায়েল আহমেদ গাজী।

ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন