[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গ্যাস চোরদের খোঁজে তিতাস, ৩টি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া ও প্রতাপের চর এলাকায় তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় কারখানা গুলো গুঁড়িয়ে দেওয়া এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।

বুধবার (১১ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৩টি স্পটে তিতাসের অবৈধ লাইন উচ্ছেদ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে বাণিজ্যিক শ্রেণির ৩টি কারখানার মোট ৫টি ভাট্টি বিচ্ছিন্ন করা হয়েছে। যার মোট লোড ছিল প্রতি ঘণ্টায় ১০,০০০ ঘনফুট। এই উচ্ছেদের ফলে সরকারের দৈনিক প্রায় ১,৪১,০০০ টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে।

অভিযান শেষে জানানো হয়, চুন ভাট্টির আগুন নেভাতে ও মালামাল বিনষ্ট করতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়েছে। তবে অভিযানের সময় কারখানার মালিকদের কাউকে উপস্থিত না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন