শিরোনাম ::
শিরোনাম ::

সেবক হয়ে ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান মেম্বার পদপ্রার্থী শাহানুর

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


তৃণমূলের দাবি আর জনসেবার অঙ্গীকার নিয়ে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন মোঃ শাহানুর। পিরোজপুর ইউনিয়ন বিএনপির এই যুগ্ম সম্পাদকের প্রার্থিতা ঘোষণা ইউনিয়নজুড়ে নতুন সমীকরণ তৈরি করেছে।

স্থানীয়রা বলছেন, মোঃ শাহানুর কেবল একজন প্রার্থী নন, তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক। গত ১৬ বছরের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি মাঠ ছাড়েননি। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা শাহানুর এবার জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চান। বিগত জাতীয় নির্বাচনেও ৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

প্রচারণা চলাকালীন ভোটারদের উদ্দেশ্যে মোঃ শাহানুর বলেন, ক্ষমতা নয়, আমি আপনাদের সেবক হতে চাই। পিরোজপুর ইউনিয়ন আজ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তনের সুফল আমি ৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই। অবহেলিত অবকাঠামো উন্নয়ন আর সাধারণ মানুষের আইনি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।

ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শাহানুরের স্বচ্ছ ইমেজ এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার মানসিকতা তাকে অনেকটা এগিয়ে রেখেছে। তরুণ প্রজন্ম তাকে একজন আইকন হিসেবে দেখছে, আর মুরুব্বিরা দেখছেন একজন বিনয়ী ও দায়িত্বশীল সন্তান হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোঃ শাহানুরের এই অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রাণবন্ত করে তুলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য প্রার্থী হিসেবে শাহানুর নির্বাচিত হলে ওয়ার্ডটি একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ডে রূপান্তরিত হবে।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন