শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিএনপি নেতার উপর হামলা, গুরুতর আহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিএনপির এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজের পর পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামে তার নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আব্দুল জলিল-যিনি পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার সময় একদল সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আব্দুল জলিল অভিযোগ করে বলেন, তার বড় ভাই-সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে একই এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, আব্দুর রউফের ছেলে রাফি, তার স্ত্রী রমিজা, মোক্তারের ছেলে আবু আক্কাস, সালামতের ছেলে সিদ্দিক, মাদক-সেবনকারী ফিরোজ ও বাবুল হোসেনসহ ১০/১৫ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর এ হামলা চালায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তার বড় ভাই আব্দুর রউফ এলাকায় চাঁদাবাজি ও অবৈধ চুনা ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকান্ডে বাধা দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার পর সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিলে তিনি থানায় অভিযোগ করে রেখেছেন বলেও জানান।

অভিযুক্ত আব্দুর রউফ জানান, জলিল আমার আপন ছোট ভাই। জুম্মার নামাজে মসজিদ কমিটি নিয়ে কথা-কাটাকাটি হয়। বাড়িতে যাওয়ার পর জলিল আমাকে অকথ্যভাষায় গালাগালি করে। এক পর্যায়ে সে নিজেই ধারালো অস্ত্রহাতে নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে। একই কথা বলেন তার মা।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ বলেন, আষাড়িয়ারচর এলাকায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন