শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁওয়ে গ্যাস চোরদের সাম্রাজ্য চুরমার, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়করা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ এপ্রিল) মেঘনাঘাট জোনাল অফিসের আওতাধীন এ অভিযান পরিচালিত হয়। এতে ৪টি অবৈধ বাণিজ্যিক কারখানার সংযোগ বিচ্ছিন্নসহ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজর নেতৃত্বে আষাঢ়িয়ার চর, মৃধাকান্দি ও পিরোজপুর এলাকায় ২টি চুনা কারখানার ৫টি ভাট্টি এবং ২টি ঢালাই কারখানার ২টি ভাট্টি ধংস করা হয়।  এ সময় অবৈধভাবে গড়ে ওঠা কারখানাগুলো এক্সক্যাভেটর (ভেকু) মেশিন দিয়ে কারখানার ভাট্টি ও স্থাপনাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, এই উচ্ছেদের ফলে প্রতি ঘণ্টায় ১৩,২০০ ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ হয়েছে। এর মাধ্যমে সরকারের দৈনিক প্রায় ২ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১৫০ ফুট হোজ পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মোবাইল কোর্ট চলাকালীন কারখানাগুলোর মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালিকপক্ষ পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাসের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন