শিরোনাম ::
শিরোনাম ::

ওয়ার্কশপের আড়ালে মাদক ও চুরির সিন্ডিকেট, বিপাকে প্রতাপের চরের বাসিন্দারা

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

প্রতিক ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইনের তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত ২৫শে মার্চ দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার প্রতাপের চর এলাকায় (আরব এন্টারপ্রাইজ) নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে দুর্বৃত্তরা আরব এন্টারপ্রাইজের ৪৪০ কেভি বৈদ্যুতিক লাইনের একটি বড় অংশ কেটে নিয়ে যায়। আবুল হোসেন জানান, দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানের ট্রান্সফর্মারটি চুরি করা। তবে ট্রান্সফর্মারটি খুলতে ব্যর্থ হয়ে তারা মিটার থেকে মেইন লাইনের তার কেটে নিয়ে চম্পট দেয়।

স্থানীয়দের অভিযোগ, আরব এন্টারপ্রাইজ সংলগ্ন দুখু মিয়া ওয়ার্কশপ এর পেছনে অবস্থিত কিছু পরিত্যক্ত দালান ঘর এখন অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। একটি প্রভাবশালী চক্র এই পরিত্যক্ত ভবনগুলোকে ব্যবহার করে এলাকায় ছোট-খাটো চুরি থেকে শুরু করে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অসামাজিক ও অপতিকর কর্মকাণ্ড পরিচালনা করছে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, ঘটনার পর বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় তিনি আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হাজির হয়েছেন। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এরা শুধু আমার ব্যবসার ক্ষতি করেনি, বরং এই পরিত্যক্ত ভবনগুলোকে কেন্দ্র করে এলাকায় একটি বড় অপরাধী চক্র গড়ে তুলেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানাই।

সোনারগাঁ থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন