শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে সন্তানের ভয় দেখিয়ে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার জামপুর ইউনিয়ন যুবদলের এক নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদ মিয়া (৪০), ও সহযোগী শাহিন মিয়া।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিজ বাসায় রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় যুবদল নেতা শহীদ মিয়ার নেতৃত্বে কয়েকজন বখাটে ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধরে। পরে সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত ও মুখ বেঁধে আসামিরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

নির্যাতনের পর বিকেল সাড়ে ৬টার দিকে আসামিরা ভুক্তভোগীকে অবরুদ্ধ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলে তিনি বিস্তারিত জানান।

ঘটনার পর, শুক্রবার সকালে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সিরাব এলাকায় অভিযান চালিয়ে শহীদ ও শাহিনকে গ্রেপ্তার করে। পরে এই অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন