শিরোনাম ::
শিরোনাম ::

হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বজলুর রহমান সিআইপি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

ছবি; মুক্ত বাংলাদেশ
 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা, সাবেক এফবিসিসিআই পরিচালক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান সিআইপি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ০৮ জুন, ২০২৬ তারিখে এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী বিদ্যালয়টির সুষ্ঠু পরিচালনায় আগামী ০৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান সিআইপি দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এলাকার শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বজলুর রহমান সিআইপি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের আশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতার ছোঁয়ায় হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। 

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন