শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২ অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ছবি; মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে  এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে কারখানা দুটির স্থায়ী স্থাপনা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (০৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ত্রিবর্দি ও মল্লিকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারখানাগুলোর মালিকপক্ষ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্পটে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। a
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন