পানাম সিটির ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান দায়িত্বরত কর্মকর্তার
প্রকাশিত ভিডিওটির ব্যাপারে যোগাযোগ করা হলে কর্মকর্তা তানজিলুর রহমান স্পষ্টভাবে জানান, এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভেসে উঠেছে, তা অন্তত ১ বছর আগের পুরনো ঘটনা। উক্ত সময়ে ঘটে যাওয়া বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না এবং এই সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্যও আমার জানা ছিল না।
ঘটনায় জড়িত আনসার সদস্যের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ভিডিওতে দৃষ্ট সংশ্লিষ্ট আনসার সদস্য বর্তমানে পানাম সিটিতে কর্মরত নেই। অনেক আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি বা অন্যত্র বদলি করা হয়েছে। ফলে বর্তমান প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও উল্লেখ করেন, পানাম সিটির ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং পর্যটকদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বর্তমান প্রশাসন সম্পূর্ণ সতর্ক ও দায়বদ্ধ। পুরনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা টেনে এনে বর্তমানে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য তিনি সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন