শিরোনাম ::
শিরোনাম ::

জলাবদ্ধতা নিরসনে আশ্বাস, জামপুরে পানিবন্দী পরিবারের মাঝে সজিব

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় সৃষ্ট ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পূত্র খায়রুল ইসলাম সজিব।

বুধবার বিকেলে দুর্গত এলাকায় পৌঁছে যান তিনি। টানা জলাবদ্ধতার কারণে ঘরবন্দী হয়ে পড়া প্রায় ৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন সমস্যার কথা শোনেন।

পরদর্শনকালে স্থানীয়দের দুর্বিষহ পরিস্থিতি প্রত্যক্ষ করে খায়রুল ইসলাম সজিব সংবেদনশীল প্রকাশ করেন। তিনি গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, এলাকাবাসীর এই সীমাহীন দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। তাদের সার্বিক কষ্ট লাঘবে এবং অঞ্চলটিকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির কথা জানান তিনি। একই সাথে তিনি উল্লেখ করেন, জনগণের সেবায় কাজ করাই তাদের মূল লক্ষ্য।

ঘটনাস্থল থেকেই সজিব বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং দ্রুগতিতেই নিকাশ ব্যবস্থার স্থায়ী সমাধানের তাগিদ দেন। শিগগিরই ড্রেনেজ বা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা শুরু হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

উক্ত পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন