প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে মাদকসেবী ও জুয়াড়িসহ ১৯ জন গ্রেফতার
প্রকাশ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকসেবী, জুয়া মামলার আসামি ও নিয়মিত মামলার এক আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৯ জন মাদকসেবী এবং জুয়া আইনের মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত একটি মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়।
নিয়মিত মামলায় গ্রেফতার মামুন (৩৬) সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, জুয়া আইনে গ্রেফতার ৯ জনের অধিকাংশই সোনারগাঁয়ের কাঁচপুর পুরাতন বাজার ও রায়েরটেক এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক, জুয়াসহ যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন