প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মশার প্রজননস্থল ধ্বংসে সোনারগাঁয়ে বিশেষ উদ্যোগ
প্রকাশ:
ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ডেঙ্গু মশক নিধন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। এ সময় বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং ডাবের খোসা, ফুলের টব ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।
বক্তারা বলেন, শুধু পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পৌরসভা জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন