প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রকাশঃ
সোনারগাঁয়ের কাঁচপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় দুই ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর অধীনে কাঁচপুর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং বিসিক শিল্পনগরী এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের পরিচালিত অভিযানে দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন