শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেয়ে ও ফ্রান্সপ্রবাসী সংগীতশিল্পী জয়া বর্মণ-এর প্রথম মৌলিক মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর গানটি সংগীতশিল্পী সমরজিৎ রায়-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং Apple Music, Spotify-সহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়।

রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক এই দ্বৈত গানের কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জয়া বর্মণ ও সমরজিৎ রায়।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে জয়া বর্মণ বলেন, “গানটি আমার খুবই প্রিয়। এমন একটি সুন্দর কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম অনেক দিন। সমরজিৎ দার সুর ও সঞ্জয় দার কথায় গানটি দারুণ হয়েছে। আমরা সবাই গানটি নিয়ে আশাবাদী। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।”

সমরজিৎ রায় বলেন, “শ্রোতাদের জন্য একটি মিষ্টি ও হৃদয়ছোঁয়া রোমান্টিক গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার মন ছুঁয়ে যাবে।”

রোমান্টিক কথা, সুর এবং দুই শিল্পীর সুরেলা কণ্ঠের সমন্বয়ে নির্মিত ‘মনঘুড়ি’ ইতোমধ্যে দেশ-বিদেশের শ্রোতাদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে জয়া বর্মণ গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেন। একই সফরে তিনি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়ান। এছাড়া বাংলা লোকসংগীত নিয়ে তার কাজ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ এবং চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃতি সন্তান জয়া বর্মণের এই প্রথম মৌলিক মিউজিক ভিডিও প্রকাশকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন