শিরোনাম ::
শিরোনাম ::

বিএনপির ৩১ দফা প্রচারণায় সোনারগাঁয়ে জি এম রিফাত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  মাঠে নেমেছে তরুণ প্রজন্ম। এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় শুরু হয়েছে প্রচারণা ।


সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানের  নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপির বার্তা। 


সোনারগাঁ উপজেলার পিরোজপুর  ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রচারপত্র বিতরণ করেন, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য  মুহাম্মদ গিয়াসউদ্দিনের পুত্র নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক  জি এম কাউসার রিফাত।


তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এই স্লোগানকে সামনে রেখে আগামী আন্দোলন ও নির্বাচনে জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।


এ সময় পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোরশেদ আলম,  নাজমুল হাসান রিপন,সাজু, মো: কামাল, সাফ মিয়া, এমদাদ, পিরোজপুর ইউনিয়ন মুক্তি যুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন