কাঁচপুরে কসমেটিকস বিক্রিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানকালে বাজারের বিভিন্ন বিপণিবিতানে বিক্রি ও প্রদর্শনের জন্য রাখা প্রসাধনী পণ্যের বৈধতা ও মান যাচাই করা হয়। এ সময় স্কিন ক্রিম, ফর্সাকারী ক্রিম, লিপস্টিক ও বেবি পাউডারসহ বিভিন্ন পণ্যে প্রয়োজনীয় তথ্য ও অনুমোদনসংক্রান্ত অনিয়ম পাওয়া যায়।
পণ্যের গায়ে উৎপাদনকারী বা আমদানিকারকের নাম-ঠিকানা, উপাদান এবং ব্যবহারের সতর্কবার্তার মতো প্রয়োজনীয় তথ্য না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। অভিযানে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় কাঁচপুর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, অননুমোদিত ও মানহীন প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এদিকে, প্রসাধনী পণ্যের মান যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সচেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন