শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ইউনুস (৩৫) নামে  এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে বসুন্ধরা ফুড এন্ড ভেবারেজ কোম্পানির পাশে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 


নিহত ইউনুস বরিশাল জেলার বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। 


বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার গত বৃহস্পতিবার মেঘনা নদীতে এসে ডুবে যায়। ড্রেজারে থাকা  তিন শ্রমিকের মধ্যে একজন পানিতে ডুবে যায়। গত শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন