শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই জিয়া অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশঃ


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারী মূল হোতা মাইনুল ইসলাম জিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 


শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্রের বিশাল মজুত উদ্ধার করা হয়।



গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁওয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় মাহি ও জিয়া নামে দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনমনে তৈরি হয় তীব্র নিরাপত্তাহীনতা।


বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১১ এর একটি চৌকস দল অপরাধীদের ধরতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ০৭টি টেটা,০৩টি চাপাতি,০১টি গুলির খোসা  উদ্ধার করা হয়। 


গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া (২৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। র‍্যাব জানায়, পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সে ওইদিন তান্ডব চালিয়েছিল।


গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া (২৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। র‍্যাব জানায়, পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সে ওইদিন তান্ডব চালিয়েছিল।


র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন