শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক পীর মোহাম্মদের ওপর বর্বরোচিত হামলা ও ৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক স্থানীয় জাতীয় পার্টির নেতাসহ ৫-৬ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ মতে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চৌধুরীগাঁও এলাকায় নিজ বাড়ির সামনে পীর মোহাম্মদ হামলার শিকার হন। অভিযুক্ত মো. ইকবাল হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ব্যাংক থেকে তোলা সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহত পীর মোহাম্মদ বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন