[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‍্যাব)-১১।

বুধবার (১১ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও এসময় জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন আব্দুল মালেক (৪২) দৌলতখান উপজেলা সৈয়দপুর গ্রামের পিতা-মৃত আবুল হোসেনের ছেলে। মোঃ সোহেল (৪০) চৌদ্দগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের  পিতা-মৃত আব্দুল বারেক মুন্সির ছেলে।

র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ভোর ৫টার দিকে সোনারগাঁ থানাধীন এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন