শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার দায়ে দুই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কয়েল কারখানা, একটি বেকারি ও প্রায় ৫০০টি আবাসিক  সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে, উপজেলার বরাব চেঙ্গাইন, কাঁচপুর ও চেঙ্গাইন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

অভিযানে বরাব চেঙ্গাইন এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে নবাব কয়েল কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানার করা হয়। এছাড়া একটি ব্লোয়ার ও একটি বুস্টার জব্দ করা হয়।

এছাড়া চেঙ্গাইন ডাইয়ারপাড় এলাকায়ল প্রায় ৫০০টি আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ১০০ ফুট অবৈধ এমএস পাইপ উচ্ছেদ করা হয়।

অপরদিকে চেঙ্গাইন কবরস্থান রোড এলাকায় অবৈধ সংযোগ পাওয়ায় হেনা ফুড নামে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সোনারগাঁ শাখার ম্যানেজার শবিউল আওয়াল বলেন,  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন