[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মোঃ ফারুক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাত উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন