সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
গতকাল বৃহস্পতিবার দিবাগত (১৭ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে চেকপোষ্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ইদ্রিস কক্সবাজার জেলার টেকনাফ থানার সিকদার পাড়ার নীলা এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোষ্টে অবস্থান নেন। এসময় সন্দেহভাজন গাড়ি তল্লাশিকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন