শিরোনাম ::
শিরোনাম ::

ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ কারখানা, মালিকের ১০ দিনের জেল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস চুরির অভিযোগে তিনটি অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে একটি কারখানার মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে, সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় ১ টি এবং পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ২ টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দিঘিরপাড় এলাকার কারখানা মালিক প্রান্তকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান চলাকালে পৌরসভার দিঘিরপাড় এবং মহাসড়কের পাশে মোজাফফর আলী ফাউন্ডেশনের পেছনের জঙ্গলে গড়ে ওঠা কারখানাগুলোতে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়ায় এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে তিনটি কারখানাই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। গ্যাস আইনের বিধান লঙ্ঘনের দায়ে আটক কারখানা মালিক প্রান্তকে তাৎক্ষণিক সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড ম্যানেজার, মেঘনা জোনের ম্যানেজার সুরজিত সাহা বলেন,  সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে। 

অভিযানটি সফলভাবে সম্পন্ন করতে তিতাস গ্যাসের একটি কারিগরি দল এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন