রাস্তা বন্ধের প্রতিবাদ করায় সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর-লুটপাট
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
স্থানীয় সূত্রে জানা যায়, অনিক খাঁন সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা করায় গত মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়ামের লোকজন সরকারি রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। বুধবার সকালে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্রসহ ১০-১২ জনের একটি দল তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে জনগণের চলাচলের সরকারি রাস্তা বন্ধ করার অধিকার কারও নেই। প্রতিবাদ করায় আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
অভিযুক্ত অনিক খাঁন সিয়াম বলেন, রাস্তা বন্ধ বা ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সব অভিযোগ মিথ্যা।
জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, এটি ব্যক্তিগত বিরোধ। কেউ দোষী প্রমাণিত হলে আইনি বিচারে আমাদের কোনো রাজনৈতিক আপত্তি নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন