শিরোনাম ::
শিরোনাম ::

খেলাধুলাই যুবসমাজকে বিপথগামিতা থেকে বাঁচাতে পারে- এমপি মান্নান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং তাদের নৈতিক চরিত্র গঠনে সুস্থ বিনোদন ও নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি মান্নান বলেন, মাদক চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে বর্তমান সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কঠোর আইনি ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন আইনে মাদকের অপরাধে জড়ো হলে জামিনের কোনো সুযোগ নেই এবং এতে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। তাই অপরাধের পথ ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। সেই সাথে মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনে তরুণ সমাজকে মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন এবং পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন, মাসুম রানা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন