শিরোনাম ::
শিরোনাম ::

কোক স্টুডিওর শুটিংয়ে প্রত্নসম্পদ ক্ষতির অভিযোগ

কোক স্টুডিওর শুটিংয়ে প্রত্নসম্পদ ক্ষতির অভিযোগ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

প্রত্নসম্পদ সুরক্ষার দাবিতে সচেতন নাগরিকদের মানববন্ধন

ঐতিহাসিক ‘বড় সরদার বাড়ি’ বাণিজ্যিক কাজের উদ্দেশ্যে ভাড়া প্রদান এবং ঐতিহ্যবাহী স্থাপনাটির কাঠামোগত ক্ষতির অভিযোগে উঠেছে। একই সাথে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সার্বিক পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা।

সোমবার দুপুরে সোনারগাঁয়ের জাদুঘরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন’ ও ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে  বক্তারা বলেন, প্রায় ২৫ কোটি টাকা সরকারি খরচে সংস্কার করা এবং বিশেষজ্ঞদের আপত্তি থাকা সত্ত্বেও মাত্র ৬ লাখ টাকার বিনিময়ে ‘কোক স্টুডিও বাংলা’ সিজন-৪-এর শুটিংয়ের জন্য সংরক্ষিত এই ভবনটি ভাড়া দেওয়া হয়। চার দিন ধরে চলা শুটিংয়ে ভারী জেনারেটর ও তীব্র আলোকসজ্জার সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি ভবনের প্রাচীন দেওয়াল ও কাঠামোতে পেরেক, রড ঠুকে দৃশ্যমান ক্ষতিসাধন করা হয়েছে।

এই প্রত্নসম্পদের অভ্যন্তরীণ কোনো স্থায়ী ক্ষতি হয়েছে কি না তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা এবং ফাউন্ডেশনের প্রশাসনিক সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান বক্তারা।

কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ধীমান সাহা জুয়েল ও কবি রহমান মুজিবসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উাপিত অভিযোগের বিষয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, সব ধরণের সরকারি বিধি মেনে ৬ লাখ টাকা ভাড়াতেই কোক স্টুডিওকে অনুমতি দেওয়া হয়েছিল। শুটিংয়ের কারণে ভবন ভাঙা বা নতুন কোনো ক্ষতির দাবি সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, যে অবস্থা দেখা যাচ্ছে তা আগের থেকেই ছিল। তবে নিয়ম অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চালানো হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন