প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে হাবিবুর রহমানের যোগদান
প্রকাশঃ
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তরকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কর্মস্থলে যোগ দিয়েই জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখাই তাঁর প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন