শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দাম গ্রেপ্তার

প্রকাশঃ


প্রতিদিনের সোনারগাওঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামি ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।


এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী যানবাহনে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।


গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।


পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ডাকাতি সংঘটিত করে আসছে। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। গত বুধবার সাদ্দাম হোসেন জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন