শিরোনাম ::
শিরোনাম ::

সাংবাদিক শফিকুলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাটিভির বন্দর-সোনারগাঁও প্রতিনিধি হাজী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ ও জায়গা দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।

তাঁদের দাবি, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ গ্রামের উত্তর জাইদেরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। মসজিদের উন্নয়নে তিনি তাঁর বাবা-মায়ের নামে ১০ লাখ টাকা এবং তাঁর ভাই-বোনেরা আরও ৪ লাখ টাকা দেওয়ার পরিকল্পনা করেছেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, শফিকুল ইসলামকে না জানিয়ে ও বাদ দিয়ে সম্প্রতি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে কয়েকটি নামসর্বস্ব পত্রিকায় তাঁর বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

তাঁরা বলেন, শফিকুল ইসলাম মসজিদের অর্থ আত্মসাৎ করেছেন—এমন অভিযোগ তাঁদের কাছে ভিত্তিহীন। বরং তিনি বিভিন্ন সময়ে মসজিদের উন্নয়নে ব্যক্তিগত অর্থ সহায়তা করেছেন। তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদে সত্যতা যাচাই না করে অভিযোগ তুলে ধরায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা আরও বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে সাংবাদিক শফিকুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, “আমি সবসময় মসজিদের উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছি। ভবিষ্যতেও মসজিদের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন