প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের গণসংবর্ধনা
প্রকাশ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় গণসংবর্ধনা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের দুই পাশে নেতাকর্মীরা জড়ো হন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ১০টা ২১ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর মেঘনা টোল প্লাজা অতিক্রম করার সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

একটি মন্তব্য পোস্ট করুন