শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে চড়া দামে লেবু বিক্রি: ১৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার একটি জাতীয় দৈনিকে 'সোনারগাঁয়ে লেবুর হালি ১৬০ টাকা' শিরোনামে সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়।


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ।


বাজার তদারকিকালে দেখা যায়, ব্যবসায়ীরা ইচ্ছেমতো দামে লেবু, মাংস ও ফল বিক্রি করছেন। এ সময় মূল্যের অসামঞ্জস্য পাওয়ায় ১৪ জন ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।


জরিমানার তালিকাটি নিচে দেওয়া হলো, ৩ জন লেবু ব্যবসায়ীকে মোট ৯,০০০ টাকা, ৩ জন সবজি বিক্রেতাকে ৯,০০০ টাকা, ৩ জন মাংস বিক্রেতাকে ৬,০০০, ৩ জন ফল বিক্রেতাকে ৫,০০০ টাকা, ১ জন তরমুজ ব্যবসায়ীকে ২,০০০ টাকা ও ১ জন মাছ বিক্রেতাকে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সাংবাদিকদের জানান, রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লোটা বরদাশত করা হবে না।


তিনি বলেন, "আমরা খবর পেয়েছি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে লেবুসহ বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে রমজান মাসজুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে শুধু জরিমানাই নয়, প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের জেলের আওতায় আনা হবে।"

উল্লেখ্য, গতকাল বাজারে লেবুর হালি ১৬০ টাকা হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজকের এই ঝটিকা অভিযানের ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন