সোনারগাঁ থানা বিএনপি নেতা আব্দুর রউফের ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন
প্রকাশঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, মোঃ আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানা বিএনপি ও যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে স্থানীয় সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন