[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সোনারগাঁ থানা যুবদল নেতা রাকিব হাসান এবং মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বাবুল হোসেন বিজয়। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন বাবুল হোসেন বিজয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের একঝাঁক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি,হারুন অর রশিদ মিঠু। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক

সাদিকুর রহমান সেন্টু। উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক, শামীম আহমেদ।ইউপি সদস্য তুষার হোসেন আবুল।

এছাড়াও ইউপি সদস্য ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা এবং সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন।

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন। প্রধান অতিথি আতাউর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। শেষে দেশ, জাতি এবং দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন