শিরোনাম ::
শিরোনাম ::

অতিরিক্ত দায়িত্ব পেলেন বিএনপিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল-বিএনপিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দলীয় মুখপাত্র পদে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক সাংগঠনিক পদায়নপত্রে এ তথ্য জানানো হয়।

পদায়নপত্রে উল্লেখ করা হয়েছে, নাফিজ মাহবুবের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং দলের নীতি, আদর্শ ও কর্মসূচি জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরার সক্ষমতার প্রতি আস্থা রেখে তাকে বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয় বলে পদায়নপত্রে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী নাফিজ মাহবুব দলীয় গঠনতন্ত্র, নীতি ও সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য রেখে গণমাধ্যম, সংবাদ সম্মেলন, বিবৃতি, সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দলের অনুমোদিত বক্তব্য ও অবস্থান তুলে ধরবেন।

পদায়নপত্র জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন