সোনারগাঁ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফারুক আহমেদ
প্রকাশঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে।
তিনি আরও বলেন, সোনারগাঁ পৌরসভার প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। আমি মহান আল্লাহর কাছে সোনারগাঁসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
পরিশেষে তিনি সবাইকে আবারও জানাই— "ঈদ মোবারক"।

একটি মন্তব্য পোস্ট করুন